ইংলিশ দলে ডাক পেলেন পেসার কুরান

প্রচ্ছদ » Uncategorized » ইংলিশ দলে ডাক পেলেন পেসার কুরান

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে দলে ডাক পেয়েছেন ইংলিশ পেসার টম কুরান। অলরাউন্ডার জ্যাক বলের ইনজুরির ফলে এ সুযোগ পেয়েছেন দলের ২১ বছর বয়সী এই ক্রিকেটার। এদিকে হাতের ফ্র্যাকচার থেকে দ্রুত সেরে ওঠায় ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ফিরছেন ব্যাটসম্যান অ্যালেক্স হেলস।

নটিংহ্যাম্পশায়ারে হাঁটুর ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন ২৫ বছর বয়সী জ্যাক বল। তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে নেওয়া হয়েছে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা টম কুরানকে।

কুরান এখন পর্যন্ত ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১৪৭ উইকেট। আর লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৬টি ম্যাচ খেলে তিনি তুলে নিয়েছেন ৫৮টি উইকেট। এদিকে, ক্যারিয়ারে ৩৫ টি২০ ম্যাচে কুরানের ঝুঁলিতে আছে ৩৪ উইকেট।

উল্লেখ্য, আগামী ৩ মার্চ (শুক্রবার) সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিকরা। ওইদিন ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সিরিজের বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ ও ৯ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০