ইউএফএস-ব্যাংক এশিয়া ইউনিট ফান্ডের আইপিও আবেদন শুরু ২০ মার্চ

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ইউএফএস-ব্যাংক এশিয়া ইউনিট ফান্ডের আইপিও আবেদন শুরু ২০ মার্চ

mutual-fundপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ইউএফএস -ব্যাংক এশিয়া ইউনিট ফান্ডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হবে আগামী ২০ মার্চ থেকে ।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি কমিশনের ৬৩২তম সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০০ কোটি টাকা। এরমধ্যে ফান্ডটির উদ্যোক্তা ব্যাংক এশিয়ার ১০ কোটি টাকা প্রদান করবে। আর বাকী ৯০ কোটি টাকা অন্য সকল সাধারণ বিনিয়োগকারীর জন্য উন্মুক্ত রাখা থাকবে। ইউনিট বিক্রির মাধ্যমে এ টাকা উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

সাধারণ বিনিয়োগকারীদের প্রতিটি আবেদনের বিপরীতে ৫ হাজার টাকা জমা দিতে হবে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৫০ হাজার টাকা জমা দিতে হবে। তবে এটি এসআইপি (Systematic Investment Plan) বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য নয়। ফান্ডটির প্রতি হিসাব বছর শেষে বার্ষিক লাভের ন্যূনতম ৭০ শতাংশ অর্থ লভ্যাংশ হিসেবে প্রদান করা হবে।

ফান্ডটির উদ্যোক্তা হিসেবে ব্যাংক এশিয়া এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সল্যুশনস লিমিটেড। এছাড়াও ফান্ডটির ট্রাস্টির এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১