ইউক্রেন থেকে রাশিয়ার একটি অঞ্চলে হামলা

প্রচ্ছদ » Uncategorized » ইউক্রেন থেকে রাশিয়ার একটি অঞ্চলে হামলা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ইউক্রেনের ভেতর থেকে সশস্ত্র একটি দল রাশিয়ার বেলগোরদ অঞ্চলে ঢুকে সংঘাতে লিপ্ত হয়েছে। এতে সেখানকার বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় গভর্নর ভিচেস্লাভ গ্লাদকভ বলেন, গ্রাভোরোনস্কি সীমান্ত এলাকায় যারা হামলা চালিয়েছে সেই ‘নাশকতাকারীদের’ খুঁজতে শুরু করেছে রুশ বাহিনী। খবর বিবিসির।

ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্টকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। এই ঘটনার দায় স্বীকার করেনি ইউক্রেন। তাদের দাবি, ওই ঘটনার পেছনে রাশিয়ার দুটি আধাসামরিক বাহিনীর সদস্যরাই জড়িত।

গভর্নর ভিচেস্লাভ গ্লাদকভ বলেন, ওই ঘটনায় আটজন আহত হয়েছে। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। একটি গ্রামে গোলা নিক্ষেপ করার পর দুই বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গ্রেভোরন শহরে অপর এক হামলায় আহত হয়েছে তিনজন।

সেখানে সংঘর্ষের ঘটনায় তিনটি বাড়ি এবং একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার পরিস্থিতি ‘খুবই উত্তেজনাকর অবস্থায়’ রয়েছে বলে জানান তিনি। গভর্নর জানিয়েছেন, ওই এলাকায় সন্ত্রাসীদের খুঁজতে একটি পাল্টা অভিযান শুরু করা হয়েছে। যারা এই অভিযানে রয়েছেন, তাদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে যাতে পরিচয় যাচাই এবং যোগাযোগ ব্যবস্থায় নজরদারি করতে পারে।

একটি ড্রোন থেকে তোলা ভিডিওতে বেলগোরদের দক্ষিণ সীমান্তের একটি চেক পয়েন্টের কাছাকাছি বেশ কয়েকটি সাঁজোয়া গাড়ি দেখা যাচ্ছে। সেই এলাকায় হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে, এমন ভিডিও পাওয়া গেছে।

এসব ভিডিও সাম্প্রতিক সময়ে ধারণ করা। কিন্তু সেখানে আসলে কি হচ্ছে, সেটা এসব ভিডিও দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে না। কিয়েভ জানিয়েছে, সেখানকার এসব ঘটনার পেছনে রাশিয়ার লিবার্টি অব রাশিয়া লেজিওন এবং দ্য রাশিয়ান ভলান্টিয়ার কর্পস জড়িত রয়েছে।

ইউক্রেনভিত্তিক রাশিয়ান মিলিশিয়া বাহিনী লিবার্টি অব রাশিয়া লেজিওন এক টুইটে জানিয়েছে, তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাত করতে রাশিয়ার ভেতরে কাজ করছে। তারা সীমান্ত শহর কোজিঙ্কা ‘পুরোপুরি স্বাধীন’ করেছে এবং তাদের অগ্রবর্তী দল গ্রেভোরন শহরের কাছাকাছি পৌঁছে গেছে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২৩ মে২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১