ইউটিউবে অপূর্ব-মিমোর আকাশ হতে চাই

প্রচ্ছদ » Uncategorized » ইউটিউবে অপূর্ব-মিমোর আকাশ হতে চাই

mimoবিনোদন প্রতিবেদকঃ ইউটিউবে এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে টিভিতে সম্প্রচার হওয়া পুরনো নাটকগুলো। টিভি পর্দায় কোনো নাটক প্রচারের পরপরই দর্শকরা এখন নিয়মিত নজর রাখেন ইউটিউবের দিকে- কখন সেটি প্রকাশ পাবে। যেখানে তারা নাটকটি উপভোগ করবেন বিজ্ঞাপনবিরতি ছাড়াই।

দর্শকদের সেই আগ্রহের কথা ভেবে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এবার টিভিতে সম্প্রচারের আগেই ইউটিউবের মাধ্যমে ওয়ার্ল্ড প্রিমিয়ার করলো একটি বিশেষ নাটক। নাটকটির নাম ‘আকাশ হতে চাই’। এসকে সাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় মাহফুজ ইসলামের চিত্রনাট্যে বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন হান্নান শাহ।

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার বিপরীতে আছেন দুই অভিনেত্রী লামিয়া মিমো ও সাদিকা স্বর্ণা।
২৮ জুলাই রাতে বিশেষ এই নাটকটি উন্মুক্ত করা হলো সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, প্রেমিক- প্রেমিকাদের ক্ষেত্রে একজন মানুষ কখনো একসঙ্গে দুইজনকে ভালোবাসতে পারে না। আর বাসলেও সেখানে কখনও সুখ-শান্তি থাকে না। প্রেমের বিচারে ভালোবাসা হতে হয় নিখাদ বিশ্বাসের। প্রেমের এমন ত্রিভুজ সমীকরণ উঠে এসেছে অপূর্ব, লামিয়া মিমো ও সাদিকা স্বর্ণা’র মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০