পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ারের বোর্ড সভা আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল ৩ টা ৩০ মিনিটে কোম্পানিটির সভা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তৃতীয় প্রান্তিক আর্থিক হিসাব নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর,১৮) সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ১৮ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৭০ টাকা ৩৮ পয়সা।








