ইউনিয়ন ব্যাংকের আইপিও আবেদন শুরু আজ

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » ইউনিয়ন ব্যাংকের আইপিও আবেদন শুরু আজ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইউনিয়ন ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হবে আজ ২৬ ডিসেম্বর যা চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি ৪২ কোটি ৮০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে আইপিওর মাধ্যমে ৪২৮ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর ৮৯০তম কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির আইপিও অনুমোদন দিয়েছে।

ইউনিয়ন ব্যাংক শেয়ারবাজার থেকে পুঁজি উত্তোলন করে এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

ব্যাংকটির ২০২০ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৬.৩৮ টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৭৭ টাকা এবং বিগত ৫ বছরের ভাবিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড ইপিএস) ১.৮২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২৬ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১