ইজিএমের জানিয়েছে বারাকা পাওয়ার
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » ইজিএমের জানিয়েছে বারাকা পাওয়ার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার বিশেষ সাধারণ সভা (ইজিএম) এর তারিখ ও রেকর্ডের তথ্য জানিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, কোম্পানিটি আগামী ১৯ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় তাদের ইজিএম অনুষ্ঠিত করবে। ইজিএমটি খান পালেস কনভেনশন হল, ১৯-দোয়েল, সুবিদবাজার সিলেটে অনুষ্ঠিত হবে।
এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর।
উল্লেখ্য, কোম্পানিটি তাদের সহযোগী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের শেয়ার আইপিওতে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমতির জন্য তারা ইজিএম করবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ সেপ্টেম্বর , ২০২০।








