ইজিএমের তারিখ জানালো গ্ল্যাক্সোস্মিথ ক্ল্যাইন
প্রচ্ছদ » Uncategorized » ইজিএমের তারিখ জানালো গ্ল্যাক্সোস্মিথ ক্ল্যাইন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের গ্ল্যাক্সোস্মিথক্ল্যাইন তাদের ঔষুধের ব্যবসা বন্ধ করবে। এর জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ১৪ অক্টোবর সকাল ১১টায় কোম্পানিটি ইজিএম করবে। ইজিএমের স্থান পরে জানানো হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৯ সেপ্টেম্বর।
এর আগে এক সংবাদ সম্মেলনে কোম্পানিটির পক্ষ থেকে লোকসানের কারণে ঔষুধ ফেক্টরি বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল।








