ইজিবাইকে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩

প্রচ্ছদ » খেলা » ইজিবাইকে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩

road-acciপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের চুনিয়াপাড়া নামক স্থানে ব্যাটারিচালিত ইজিবাইকে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের চুনিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামালপুর গ্রামের আফছার আলী আশরাফুল আলম (৩২) ও তার মেয়ে শিশু আইভি ( ১০) এবং সাজদার খলিফা (৪৮) নামে এক ব্যক্তি। তার ঠিকানা জানা যায়নি। আহতরা হলেন- নিহত আশরাফুল আলমের বাবা আফছার আলী (৭০) ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফা কামাল (৩৮) ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে দিনাজপুর থেকে একটি বাস গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রী নিয়ে দিনাজপুর শহরের দিকে আসছিল। পথে সদর উপজেলার চুনিয়াপাড়া নামক স্থানে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দিনাজপুর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০