ইনডেক্স অ্যাগ্রোর আইপিও লটারির ফলাফল প্রকাশ

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ইনডেক্স অ্যাগ্রোর আইপিও লটারির ফলাফল প্রকাশ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি গত ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পরযন্ত আইপিওর আবেদন গ্রহণ সম্পন্ন করে।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বিল্ডিং নির্মাণ, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

গত ৩০ জুন, ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য ছিল ৪৫ টাকা ৩ পয়সা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ৪৪ টাকা ৬ পয়সা।

আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৭ পয়সা।

অন্যদিকে বিগত ৫ টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ৫ টাকা ৬০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১