ইনডেক্স এগ্রোর কাট-অফ প্রাইস ৬২ টাকা নির্ধারন

প্রচ্ছদ » Uncategorized » ইনডেক্স এগ্রোর কাট-অফ প্রাইস ৬২ টাকা নির্ধারন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বুক বিল্ডিং পদ্ধতির নিলামে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের বিডিং কাট-অফ প্রাইস ৬২ টাকা নির্ধারন হয়েছে। ৭২ ঘন্টার নিলামে যোগ্য বিনিয়োগকারীদের প্রস্তাবিত দরের আলোকে এই দর নির্ধারন হয়েছে।

জানা গেছে, এই কাট-অফ প্রাইস নির্ধারনের জন্য গত ১ নভেম্বর বিকাল ৫টায় নিলাম শুরু হয়। যা শেষ হয় ৪ নভেম্বর বিকাল ৫টায়।

কোম্পানিটির নিলামে সর্বনিম্ন ১১ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকায় দর প্রস্তাব করেছেন অংশগ্রহণকারীরা। সবচেয়ে বেশি ১৬ জন ৬১ টাকা করে দর প্রস্তাব করেছেন। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন ৫১ টাকায় দর প্রস্তাব করেছেন।

এতে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত ২৫ কোটি টাকার বিপরীতে ১৯১ জন বিডার মোট ৯৩ কোটি ৬২ লাখ টাকার দর প্রস্তাব করেছেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে নিলাম অনুষ্ঠানের অনুমতি দিয়েছে ।

সূত্র মতে, আলোচ্য কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। সংগৃহীত টাকায় বিল্ডিং নির্মাণ, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

গত ৩০ জুন, ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য ছিল ৪৫ টাকা ৩ পয়সা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ৪৪ টাকা ৬ পয়সা।

আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৭ পয়সা।

অন্যদিকে বিগত ৫ টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ৫ টাকা ৬০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৮ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১