ইন্দো-বাংলা ফার্মার উৎপাদনে নিষেধাজ্ঞা প্রত্যাহার
প্রচ্ছদ » Uncategorized » ইন্দো-বাংলা ফার্মার উৎপাদনে নিষেধাজ্ঞা প্রত্যাহারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের উৎপাদন ও বিপণনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ওষুধ-প্রশাসন অধিদপ্তর কোম্পানিটির সব নিবন্ধন করা পণ্যের উৎপাদন ও বিপণনের ওপর থেকে গতকাল ১২ এপ্রিল নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
এর আগে কোম্পানিটি গত ২৩ মার্চ ডিএসইতে ফার্মাসিউটিক্যালস পণ্য উৎপাদন ও বিপণন বন্ধে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিষেধাজ্ঞার কথা জানিয়েছিল।
জানা যায়, গত ৭ মার্চ কোম্পানিটি ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে পণ্য উৎপাদন ও বিপণন বন্ধে একটি চিঠি পেয়ে উৎপাদন বন্ধ রাখে। কোম্পানিটি তাৎক্ষণিকভাবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি রিট পিটিশন করেছিল।
আদালত কোম্পানিটির মামলার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করেছিল গত ৪ এপ্রিল, ২০২১।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ এপ্রিল, ২০২১।








