ইপিএস কমেছে ইভেন্স টেক্সটাইলের
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ইপিএস কমেছে ইভেন্স টেক্সটাইলের
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইভেন্স টেক্সটাইল দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৪৩ পয়সা।
ছয় মাসে(জুলাই-ডিসেম্বর,১৮) কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ৭০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৯ পয়সা।
৩১ ডিসেম্বর,১৮ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ১৪ পয়সা।








