ইবনে সিনার আইসিইউতে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া

প্রচ্ছদ » জাতীয় » ইবনে সিনার আইসিইউতে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া

rofiqul islam mia bnpপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে কেবিন থেকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির বলেন, রফিকুল ইসলাম মিয়াকে গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কেবিনে নেয়া হয়েছিল। এরপর শ্বাসকষ্ট শুরু হলে ফের তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে তিনি নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাইয়ের অধীনে চিকিৎসাধীন।

তার স্ত্রী অধ্যাপক শাহেদ রফিক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের এ সদস্য।

পুঁজিবাজার রিপোর্ট – সৃ/ ই/ ১৪ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১