ইবনে সিনার লভ্যাংশের সাথে কমেছে ইপিএসও
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ইবনে সিনার লভ্যাংশের সাথে কমেছে ইপিএসও
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ ও ইপিএস দুটোই কমেছে। অন্যদিকে কোম্পানিটির এনএভি আগের বছরের তুলনায় বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা যায়।
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
এছাড়া শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৯ টাকা ৬ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪২ টাকা ৭৯ পয়সা।
২০১৫ সালে কোম্পানিটি ৫২ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৩৭.৫০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
এছাড়া ইপিএস করেছিল ১১ টাকা ৪৪ পয়সা এবং এনএভি ছিল ৩৮ টাকা ৭২ পয়সা।








