ইভেন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » ইভেন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভেন্স টেক্সটাইল প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা; যা আগের বছরের একই সময়ে ৩৭ পয়সা।
অন্যদিকে এককভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৩ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়ায় ১৫ টাকা ৩৩ পয়সা।








