ইলিশ শিকারের দায়ে নড়িয়ায় ২৭ জেলে আটক

প্রচ্ছদ » Uncategorized » ইলিশ শিকারের দায়ে নড়িয়ায় ২৭ জেলে আটক

শরীয়তপুর প্রতিনিধি: ইলিশ শিকারের দায়ে শরীয়তপুর নড়িয়া উপজেলায় ২৭ জেলেকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ হাজার ৫০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বুধবার রাতে নড়িয়া উপজেলার এড়িয়ার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১ হাজার ৫০০ কেজি ইলিশ মাছসহ সাতাশজনকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ২৪ জনকে দণ্ডিত করা হয়। আর ৩ জনকে জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা ও নৌ পুলিশ। পরে আটকদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত নড়িয়া মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দ করা ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত ১ হাজার ৫০০ কেজি ইলিশ এতিমখানা, বিদ্যালয় ও মাদরাসার গরিব শিক্ষার্থীদের মাঝে বতিরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১