ইশরাকের প্রচারণায় গুলি চালানো যুবক আটক

প্রচ্ছদ » Uncategorized » ইশরাকের প্রচারণায় গুলি চালানো যুবক আটক

Israk-ps_BH24পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় হেলমেট পরিহিত অবস্থায় গুলি চালানো যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (পূর্ব) বিভাগের একটি টিম। আটক যুবকের নাম আরিফুল ইসলাম (৪৭)। তার বাড়ি বরিশালে। তিনি ছাত্রদলের সাবেক নেতা এবং মেয়র প্রার্থী ইশরাকের পিএস।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানান ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আরিফুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার আরিফুল ওই সময় গুলি করার কথা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে।

ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি) বলেন, গত ২৬ জানুয়ারি ওয়ারী থানার গোপীবাগ এলাকায় নির্বাচনের প্রচারকালে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিত ওয়ারী থানায় একটি মামলা দায়ের হয়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগও ছায়া তদন্ত শুরু করে। ওই ঘটনায় নানা ধরনের তথ্যের অবতারণা হয়। যে কারণে ওই ঘটনায় অস্ত্রধারীকে গ্রেফতার করাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ।

বাতেন বলেন, তদন্তে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়। এক পর্যায়ে গুলিবর্ষণকারী অস্ত্রধারীকে শনাক্তে ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র সংগ্রহ করা হয়। তার মুখমণ্ডল, পরিহিত জামা-কাপড়, জুতা, হেলমেট ইত্যাদি পর্যবেক্ষণ করা এবং গুলিবর্ষণের কিছুক্ষণ আগে ধারণকৃত স্থিরচিত্রের সঙ্গে হেলমেটবিহীন ছবিতে মিল পাওয়ায় নিশ্চিত হয়ে আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০