ইসরায়েলে গোপন বৈঠক, ব্রিটিশ মন্ত্রী প্রীতির পদত্যাগ

প্রচ্ছদ » Uncategorized » ইসরায়েলে গোপন বৈঠক, ব্রিটিশ মন্ত্রী প্রীতির পদত্যাগ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করার তথ্য ফাঁস হওয়ার পর পদত্যাগ করেছেন ব্রিটিশ মন্ত্রী প্রীতি প্যাটেল।

গোপন বৈঠকের তথ্য ফাঁস হওয়ায় উগান্ডা সফর বাতিল করে বুধবার যুক্তরাজ্যে ফিরে পদত্যাগ করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী প্রীতি প্যাটেল।

বিবিসি ও আলজাজিরা অনলাইন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

আগস্ট মাসে পারিবারিক ভ্রমণের কারণ দেখিয়ে ইসরায়েলে গিয়েছিলেন প্রীতি। কিন্তু তার সঙ্গে ছিলেন একজন লবিস্ট। তার সহযোগিতায় ১৩ দিনে গোপনে ১২টি বৈঠক করেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তার বৈঠক হয়।

প্রীতি স্বীকার করেছেন, ওইসব বৈঠকে গোলান মালভূমিতে ইসরায়েলি বাহিনীকে সাহায্য করার জন্য যুক্তরাজ্যের ত্রাণসহায়তার অর্থ দিতে চেয়েছিলেন তিনি।

ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে প্রীতির গোপন যোগাযোগের আরো তথ্য ফাঁস হয়েছে। ৭ সেপ্টেম্বর ব্রিটিশ পার্লামেন্টে ইসরায়েলের পাবলিক সিকিউরিটি মন্ত্রী গিলাড এরডান ও ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউভান রোটেমের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এসব বৈঠকের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে অবহিত করতে ব্যর্থ হওয়ায় পদত্যাগপত্রে দুঃখ প্রকাশ করেছেন প্রীতি প্যাটেল। নিজের দোষ স্বীকার করে তিনি বলেছেন, ‘স্বচ্ছতা ও প্রকাশ্যতার পক্ষে আমার যে অবস্থান, তা আমার এসব কর্মকাণ্ডে অবমূল্যায়িত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০