ইসিকে তিন সপ্তাহ ভোট পেছানোর অনুরোধ ঐক্যফন্টের
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ইসিকে তিন সপ্তাহ ভোট পেছানোর অনুরোধ ঐক্যফন্টের
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নির্বাচন কমিশনকে ভোটের তারিখ তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট বলে জানিয়েছেন বিএনপির মহাসচিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। দাবিগুলো নির্বাচন কমিশন (ইসি) বিবেচনা করবে বলে আমাদের জানিয়েছে।
ইসির সাথে বৈঠকে ঐক্যফন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপির খন্দকার মোশারফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মুনটু, মোকাব্বির খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এসএম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমদ প্রমুখ অংশ নেন।








