ইসি নিয়ে কিছুটা আশাবাদী বিএনপি
প্রচ্ছদ » Uncategorized » ইসি নিয়ে কিছুটা আশাবাদী বিএনপিনিজস্ব প্রতিবেদক: সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ করেছে বিএনপি। প্রায় তিন ঘণ্টা সংলাপ শেষ করে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা ২০ দফা প্রস্তাব দিয়েছেন। নির্বাচন কমিশন তাদের প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়েছে। বিএনপির প্রস্তাবগুলো নিয়ে তারা আলোচনার কথা বলেছেন।
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা কিছুটা হলেও আশাবাদী। তারা সুন্দর নির্বাচন করার চেষ্টা করবেন বলে আমাদের জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেছেন, দেশে বর্তমানে সে অবস্থা নেই, যেই অবস্থায় তারা তাদের দায়িত্ব পুরো পালন করতে পারেন।








