ইস্টার্ন কেবলসের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ইস্টার্ন কেবলসের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৭-১৮ হিসাববছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই স্টক লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান দিয়েছে ১৫ পয়সা। গত বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ১৯ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৭ পয়সা। যা গত বছর ছিল ৩০ টাকা ৬১ পয়সা এবং কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ১৯ পয়সা। যা গত বছর ছিল ১ টাকা ১৯ পয়সা।
আগামী ২৬ জানুয়ারী একই সাথে তাদের দুইটি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ৩১ ও ৩২তম সভা যথাক্রমে সকাল ১১টা এবং বেলা ৩টা ৩০ মিনিটে কোম্পানির চট্টগ্রামের পতেঙ্গা কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর।








