ইস্টার সানডেতে সরকারি ছুটি দাবি

প্রচ্ছদ » রাজনীতি » ইস্টার সানডেতে সরকারি ছুটি দাবি

easterনিজস্ব প্রতিবেদক: ইস্টার সানডেতে সরকারি ছুটি দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ইস্টার সানডেতে সরকারি ছুটি খ্রিস্টান সমাজের দীর্ঘ দিনের প্রাণের দাবি। ২০০৩ খ্রিস্টাব্দ থেকে এ দাবি জোরালোভাবে উত্থাপিত হয়ে আসছে কিন্তু এখনও এ দাবি পূরণ করতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

বক্তারা আরও বলেন, স্টার সানডেতে সরকারি ছুটি না থাকায় খ্রিস্টান ছাত্র-ছাত্রীসহ চাকরিজীবীরা যথাযথ ধর্মীয় মর্যাদায় দিনটি উদযাপন করতে পারে না। অনেক সময় খ্রিস্টান ছাত্র-ছাত্রীদের ইস্টার সানডের দিন ক্লাস করতে হয় কিংবা পরীক্ষা দিতে হয় যা মোটেও কাম্য নয়। তাই আমাদের এ পবিত্র দিনটাকে সরকারি ছুটি দিয়ে আমাদের ধর্মীয় মর্যাদা রক্ষা করার সুযোগ দিন।

আগামীকাল ১ এপ্রিল ইস্টার সানডে বা পুনরুত্থান রোববার বাংলাদেশসহ সারা বিশ্বে উদযাপিত হবে বলেও জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হিউবার্ট গমেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক রোবায়েত ফেরদৌস, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোরাইয়া, তপন মারাক, জেমস সুব্রত হাজরা, পংকজ গিলবার্ট কস্তা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১