ইয়াঙ্গুনে রানওয়ে থেকে ছিটকে পড়লো বিমান, আহত ৪

প্রচ্ছদ » Uncategorized » ইয়াঙ্গুনে রানওয়ে থেকে ছিটকে পড়লো বিমান, আহত ৪

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন। আহত হয়েছেন পাইলটসহ অন্তত চারজন।

বুধবার (৮ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া বিজি ০৬০ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অবতরণকালে এ দুর্ঘটনার কবলে পড়ে। ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের প্লেনটি ৭৪ যাত্রীবহনে সক্ষম।

বিষয়টি নিশ্চিত করে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, প্লেনটি সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে যায়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, প্লেনটি ছিটকে পড়ছে, ফ্লাইটটিতে এক শিশুসহ ৩২ জন আরোহী ছিলেন। আহত হয়েছেন পাইলটসহ ৪-৫ জন।

আহতদের মধ্যে পাইলটকে রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। বাকি আহতদেরও ইয়াঙ্গুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ইয়াঙ্গুন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০