ঈদযাত্রার মুখে সাগর ও নদীতে সতর্ক সংকেত
প্রচ্ছদ » Uncategorized » ঈদযাত্রার মুখে সাগর ও নদীতে সতর্ক সংকেত
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স্থল মৌসুমী নিম্নচাপটি ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ দুপুরে ঢাকার আগারগাঁও আবহাওয়া কার্যালয় থেকে বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে। স্থল মৌসুমী নিম্নচাপটি ভারতের ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে।
এর কারণে সাগর ও নদ-নদীগুলো কিছুটা উত্তাল অবস্থায় রয়েছে। তাই দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত এবং ঢাকা ও দক্ষিণাঞ্চলের নদ-নদী বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া কার্যালয় থেকে আরো জানানো হয়েছে, আজ সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে। ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।








