ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

প্রচ্ছদ » Breaking News || অর্থনীতি » ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিন বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, গত ২৮ রমজান বুধবার থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি। ওইদিন পবিত্র শবে কদর উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। আর ১৪ জুন, বৃহস্পতিবার একদিন বিশেষ ছুটি ঘোষণা করেছে ডিএসই পরিচালনা পর্ষদ।

তাই আগামী ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত ডিএসই ও সিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এ হিসেবে পাঁচ দিন পুঁজিবাজার বন্ধ থাকবে।

আগামী ১৮ জুন, সোমবার থেকে আবারও নিয়মিতভাবে ডিএসই ও সিএসইতে কর্মদিবস শুরু হবে। ওইদিন থেকে ডিএসইর লেনদেন আগের নিয়মে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০