ঈদের নাটকে নতুন জুটি তৌসিফ-স্নিগ্ধা

প্রচ্ছদ » Uncategorized » ঈদের নাটকে নতুন জুটি তৌসিফ-স্নিগ্ধা

tousif-snigdhaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আসছে ঈদ উপলক্ষে নির্মিত বেশ কিছু নাটকে অভিনয় করেছেন নতুন প্রজন্মের দুই তারকা স্নিগ্ধা মোমিন ও তৌসিফ মাহবুব। নানা রকম আমেজের গল্পে দেখা যাবে তাদের। তবে দুজনে এই প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে কাজ করলেন।

ঈদের জন্য নির্মিত একটি নাটকে দেখা যাবে তাদের। নাটকের নাম ‘তোমার প্রেমে বিভোর হয়ে’। এটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।

প্রথমবার তৌসিফের সঙ্গে অভিনয় প্রসঙ্গে স্নিগ্ধা বলেন, ‘তৌসিফ আমাদের প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেতা। কখনো ওর সঙ্গে কাজ করা হয়নি। সেই সুযোগটা এবার হয়ে গেল। ‘তোমার প্রেমে বিভোর হয়ে’ নাটকে রোমান্টিক জুটি হিসেবে দেখা যাবে আমাদের। আসছে কোরবানি ঈদে প্রায় হাফ ডজন নাটক-টেলিছবিতে কাজ করেছি। তার ভিড়ে এই নাটকের গল্প ও নির্মাণ দর্শককে ভিন্ন মাত্রার বিনোদন দিবে বলে আমার বিশ্বাস। ’

পরিচালক জানান, গেল ৯ ও ১০ আগস্ট নাটকটির শুটিং হয়েছে। রাজধানীর উত্তরাতে শুটিং হাউস আপন ঘর-৩ এ এই নাটকের দৃশ্যায়ন হয়েছে। আসছে ঈদে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১