ঈদে চার রুটে নভোএয়ারের বাড়তি ফ্লাইট

প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » ঈদে চার রুটে নভোএয়ারের বাড়তি ফ্লাইট

novoairপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পবিত্র ঈদ-উল-আজহায় চারটি রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

বিষয়টি নিশ্চিত করেছন নভোএয়ারের কর্মকর্তা নীলাদ্রি মহারত্ন। তিনি জানান, ঈদের আগে ঢাকামুখী যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণাও দিয়েছে তাদের প্রতিষ্ঠান।

যাত্রী চাহিদা বাড়ায় নভোএয়ার সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত দু’টি ফ্লাইট, যশোর ও রাজশাহী রুটে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত একটি করে ফ্লাইট পরিচালনা করবে। এ ছাড়া ৯ আগস্ট থেকে ১১ আগস্ট বরিশাল রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত একটি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন যশোর, চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুর পাঁচটি, সিলেটে দু’টি, বরিশাল, রাজশাহী ও কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে।

এদিকে ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী থেকে ঢাকামুখী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন সর্বনিম্ন ২০১৯ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০