ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৮ আগস্ট

প্রচ্ছদ » Breaking News || বিনোদন » ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৮ আগস্ট

Mojibনিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৮ আগস্ট থেকে। ওই দিন মিলবে ১৭ আগস্টের টিকিট। আর ফিরতি টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে ১৫ আগস্ট থেকে।

বৃহস্পতিবার রেল ভবনের সভাকক্ষে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. মুজিবুল হক এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবারের মতো এবারো দশ দিন আগে থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ৯ আগস্ট বিক্রি হবে ১৮ আগস্টের টিকিট। এভাবে ১০, ১১ ও ১২ আগস্ট পর্যায়ক্রমে টিকিট মিলবে ১৯, ২০ এবং ২১ আগস্টের টিকিট। এই দিনগুলোতে ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮ টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

একইভাবে ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ঈদ ফেরত অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। ফিরতি টিকিট ১৫ আগস্টে পাওয়ায়া যাবে ২৪ আগস্টের টিকিট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।

সংবাদ সম্মেলনে রেলওয়ে মহাপরিচালক আমজাদ হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১