ঈদে মুক্তির সম্ভাবনায় শাকিব-বুবলীর অহংকার

প্রচ্ছদ » Uncategorized » ঈদে মুক্তির সম্ভাবনায় শাকিব-বুবলীর অহংকার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সেন্সর ছাড়পত্র পেল শাকিব-বুবলী অভিনীত অহংকার ছবিটি। ছবির নির্মাতা শাহাদৎ হোসেন লিটন জাগো নিউজকে জানান, ‘অহংকার’ আনকাট সেন্সর সনদ লাভ করেছে। তিনি বলেন, ‌‘গত ২৮ মে ‘অহংকার’ সেন্সর বোর্ডে জমা দেই। এরপর ১ জুন আনকাট সেন্সর সনদ লাভ করে।’

এর আগে বৈশাখে ‘অহংকার’ মুক্তির কথা থাকলেও কিছু জটিলতায় মুক্তি পায়নি। এরপর ঈদে মুক্তি পাবে শোনা গেলেও শেষ পর্যন্ত মুক্তি পাবে কি না সেটা নিয়ে এখনও রয়েছে সংশয়। ছবির পরিচালক লিটন বলেন, ‘শুনছি ঈদে জাজ মাল্টিমিডিয়া থেকে ‘নবাব’ এবং ‘বস ২’ দুটি ছবি মুক্তি পাবে। যদি ছবি দুটি মুক্তি পায়, তবে তবে অহংকার মুক্তি দেবো না।’

তিনি বলেন, ‘জাজ থেকে যে কোনো একটি ছবি আসলে ‘অহংকার’ মুক্তি দেব। কেননা, হল পাওয়ার একটি ব্যাপার রয়েছে এখানে। জাজের দুটি ছবি আসলে হল পাওয়া কঠিন হয়ে যাবে। তবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুই ঈদের মাঝামাঝি সময়ে ‘অহংকার’ মুক্তি দেয়া হবে।’

‘অহংকার’ শাকিব-বুবলী জুটির তিন নম্বর ছবি। এছাড়া অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন তমা মির্জা, আফজাল শরীফ, চিকন আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১