উত্তরবঙ্গের ‘মফিজ’ শিল্পপতি হলে গর্বিত হন বাণিজ্যমন্ত্রী

প্রচ্ছদ » Uncategorized » উত্তরবঙ্গের ‘মফিজ’ শিল্পপতি হলে গর্বিত হন বাণিজ্যমন্ত্রী

tipo monshiনিজস্ব প্রতিবেদকঃ মফিজ হয়েও উত্তরবঙ্গের কোনো মানুষ যখন শিল্পপতি হন এটা দেখে আমার খুব প্রাউড ফিল হয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকার সেনামালঞ্চে দেশবন্ধু গ্রুপের ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি খুব প্রাউড ফিল করি যখন দেখি আমাদের উত্তরবঙ্গের মানুষ মফিজ হয়েও শিল্পপতি হচ্ছেন। আমি খুব খুব গৌরবান্বিত হই।’

তিনি বলেন, ‘দেশবন্ধু গ্রুপের মালিকরা যে অঞ্চল থেকে উঠে এসেছেন সে অঞ্চলটা পিছিয়ে পড়া অঞ্চল। সেখান থেকে উঠে আসা একটা ভীষণ রকম ব্যতিক্রম ব্যাপার। আমাদের রংপুর অঞ্চলের মানুষকে বলা হয় মফিজ, এ কথা শুনে শুনে আমরা অভ্যস্থ।’

তিনি আরও বলেন, ‘অন্য এলাকার মানুষের কোথাও না কোথাও ব্যাকিং বা আত্মীয়স্বজন থাকে, মামা-চাচার খুঁটির জোর আছে। আমাদের ওই এলাকার মানুষদের কিন্তু এসব নেই। সমতল ভূমিতে তথা সমতল অবস্থানে আসতেই আমাদের অনেক কষ্ট করতে হয়। কিন্তু ৩০ বছরে দেশবন্ধু গ্রুপ যতটা এগিয়েছে এটা লক্ষ্যণীয় ব্যাপার।’

টিপু মুনশি বলেন, ‘যে যাই বলুক বাংলাদেশ কিন্তু এগুচ্ছে। তৈরি পোশাকে সারা বিশ্বের ১০টি গ্রিন ফ্যাক্টরির ৭টি বাংলাদেশের। পৃথিবীর সবচেয়ে বড় সোয়েটার ফ্যাক্টরিটি বাংলাদেশে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০