উত্তরাঞ্চলে বৃষ্টিপাত, সারাদেশে দু’দিন পর

প্রচ্ছদ » Uncategorized » উত্তরাঞ্চলে বৃষ্টিপাত, সারাদেশে দু’দিন পর

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : তাপপ্রবাহ ধীরে ধীরে কমছে। ৩০ তারিখের দিকে হয়তো থাকবে না। মে মাসের প্রথম সপ্তাহে কেটে যাবে। তখন কালবৈশাখী, বজ্রপাত হবে। বর্তমানে উত্তরাঞ্চলের নদ-নদীবন্দরে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্রবন্দরে কোনো ঝড়ের আভাস নেই।

আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস জানান, পূর্বাভাসের সঙ্গে মিল রেখে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারীতে বৃষ্টিপাত হচ্ছে। উপরের দিকে চারটি বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। ঢাকাসহ মধ্যাঞ্চল বা নিম্নাঞ্চলে আপাতত বৃষ্টিপাত আসার সম্ভাবনা কম। ৩০ এপ্রিলের দিকে আসবে।

এদিকে ভারতের আবহাওয়া অফিসও একই পূর্বাভাস দিয়েছে। উত্তরের সীমান্তবর্তী ভারতের রাজ্য আসাম, মেঘালয়, গ্যাংটকে ৩০ এপ্রিল থেকে ভারী বর্ষণ হওয়া কথা বলা হয়েছে। এক্ষেত্রে ২ মে পর্যন্ত ভারী বর্ষণের আভাস রয়েছে।

চলতি মৌসুমের পঞ্চম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের উপর দিয়ে। গত ২৫ এপ্রিল সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকাতেও গত সাত বছরের মধ্যে ওইদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (২৮ এপ্রিল) রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা নাগাদ টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অন্যদিকে রাঙামাটি, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল এবং দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ এপ্রিল, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১