উত্তরায় বাসচাপায় শ্রমিক নিহত
প্রচ্ছদ » Uncategorized » উত্তরায় বাসচাপায় শ্রমিক নিহত
রাজধানীর উত্তরায় বাসচাপায় এক পিকআপভ্যান শ্রমিক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ রাসেল (২৫)। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল গাজীপুরের কাপাসিয়া থানার কামড়ামাসোক গ্রামের আবুল কাশেমের ছেলে। দুই ভাই ও তিন বোনের মধ্যে রাসেল ছিল তৃতীয়। সকালে খালাতো ভাই ইমরানের সঙ্গে কাপাসিয়া থেকে মুরগি নিয়ে তেজগাঁও যাওয়ার পথে উত্তরা রাজলক্ষ্মী এলাকায় যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে পিকআপভ্যানের সামনের সিটে থাকা রাসেল মারাত্মক আহত হয়।
পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার এসআই শামসুল হক।








