উন্নয়নশীল দেশ গড়তে সমন্বয় করে কাজ করবো : সিদ্দিকুর রহমান

প্রচ্ছদ » Uncategorized » উন্নয়নশীল দেশ গড়তে সমন্বয় করে কাজ করবো : সিদ্দিকুর রহমান

siddikor rahman bgmeaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্ব, বেসরকারি খাত এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বয় করে কাজ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নতুন শিল্প ও বাণিজ্য বিষয়ক মনোনীত সম্পাদক এবং এফবিসিসিআইর সহ-সভাপতি সিদ্দিকুর রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দীন, এমপি আব্দুস সালাম মুর্শেদী, এফবিসিসিআই’র সহ-সভাপতি রেজাউল করিম রেজনু, মো. কোহিনূর ইসলাম, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. তাবারাকুল তোসাদ্দেক হুসেইন খান টিটো এবং এফবিসিসিআই’র পরিচালক মো. মেহেদী আলী।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে এফবিসিসিআই’র সহ-সভাপতিকে অভিনন্দন জানিয়ে এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, রাজনীতি ও অর্থনীতি একই মুদ্রার এপিঠ-ওপিঠ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন ২০২০-২০৪১’- এর রাজনৈতিক-অর্থনৈতিক পরিকল্পনার সুফলগুলো সুস্পষ্টভাবে দৃশ্যমান। দেশের তৈরি পোশাক শিল্প খাতে সেবা প্রদানকালে বাণিজ্য সহায়তা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আয় এবং বহুমুখী প্রভাব সৃষ্টিসহ নানা অর্থনৈতিক প্রচেষ্টার মাধ্যমে একজন অভিজ্ঞ উদ্যোক্তা হিসেবে মো. সিদ্দিকুর রহমান সমাজে বিশেষ অবদান রেখেছেন।

তিনি আরও বলেন, আমাদের দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই’র সম্মানিত সহ-সভাপতি হিসেবে তিনি কুটির শিল্প, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত (সিএমএসএমই) ও অর্থনীতির অন্যান্য বড় খাতকে বাণিজ্য সহায়তা প্রদান, সরকারের ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর ভিশন ২০২১-২০৪১, এলডিসি ২০২৩, এসডিজি ২০৩০, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করা, অর্থনীতিকে বৈচিত্র্যময় করা, ব্যবসা করা সহজতর করাসহ আরও অনেক কিছু নিয়ে কাজ করে যাচ্ছেন। সিদ্দিকুর রহমানের নতুন দায়িত্ব গ্রহণ এফবিসিসিআইসহ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য একটি সুসংবাদ। তার নতুন দায়িত্ব গ্রহণ স্টেকহোল্ডারদের সম্পৃক্ততাকে দৃঢ় করতে এবং আমাদের জাতীয় রাজনৈতিক-অর্থনৈতিক লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, ‘আওয়ামী লীগ আমাদের দেশের প্রাচীনতম রাজনৈতিক দল, যে দলে সব পেশার প্রতিনিধিত্ব রয়েছে। তরুণ প্রজন্মকে ভবিষ্যতে রাজনীতিতে অবদান রাখার জন্য দায়িত্ব ও নীতি নিয়ে তাদের ক্যারিয়ার গড়তে হবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০