উপ-নির্বাচন না করায় প্রার্থীকে বহিষ্কার করলো জাপা

প্রচ্ছদ » স্বাস্থ্য » উপ-নির্বাচন না করায় প্রার্থীকে বহিষ্কার করলো জাপা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী লুৎফুর রেজা খোকন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে আবেদন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির কমিটি। দলটির চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবর তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। বহিষ্কৃত লুৎফুর রেজা খোকন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক ধারা মোতাবেক পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এ সিদ্ধান্ত নিয়েছেন।

পুঁজিবাজার রিপোর্ট. আ/সি/ ১৭ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০