উভয় স্টকে নিন্মমূখী প্রবনতায় লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » উভয় স্টকে নিন্মমূখী প্রবনতায় লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নিন্মমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এইদিন শুরুতে মিশ্র প্রবণতা থাকলেও দুই ঘন্টা পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। বৃহস্পতিবার সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দরে। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৭ কোটি টাকা। আর বাজারের এমন পরিস্থিতি বিনিয়োগকারীদের অনাস্থার বহি:প্রকাশ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৫৫৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কালের তুলনায় ১২৬ কোটি ২৯ লাখ টাকা কম। গতকাল বুধবার ডিএসইতে ৬৮৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫০ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৫৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১