উল্লাপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের

প্রচ্ছদ » Uncategorized » উল্লাপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের

sevty tankপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবনির্মিত সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উল্লাপাড়া পৌর এলাকার মুক্তমঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুলের ছেলে রেজাউল (২৮) ও শাহজাদপুর উপজেলার শিমুলতলী গ্রামের গোলাম আলীর ছেলে আলামিন (২৫)। এ ঘটনায় আহত হোসেন মিয়া (২৫) উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ী গ্রামের বাসিন্দা।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, মুক্তমঞ্চ এলাকার রামকৃষ্ণ সাহা ও গোবিন্দ সাহার নির্মাণাধীন বাড়িতে বেশ কয়েকদিন আগে সেপটিক ট্যাংক বসানোর কাজ শেষ হয়েছিল। তবে নির্মাণের পরে সেটা অব্যবহৃত ছিল। মঙ্গলবার সকালে ওই সেপটিক ট্যাংকটির নিচের শাটার খুলতে ভেতরে নামেন ওই তিন শ্রমিক। এ সময় ভেতরে থাকা গ্যাস তাদের নাক-মুখে প্রবেশ করায় অচেতন হয়ে যান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিন শ্রমিককে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেজাউল ও আলামিনকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০