উৎপাদন ক্ষমতা বাড়াবে হাইডেলবার্গ
প্রচ্ছদ » Uncategorized » উৎপাদন ক্ষমতা বাড়াবে হাইডেলবার্গপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ কোম্পানির ২৪০তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি কাঁচপুর প্ল্যান্টে ৪ লাখ ৭২ হাজার টন পিসিসি (পোর্টল্যান্ড কমপোজিট সিমেন্ট) উৎপাদন ক্ষমতা বাড়াবে। বর্তমানে ১০ লাখ ৭৫ হাজার টন পিসিসি সিমেন্ট উৎপাদন করে কোম্পানিটি।
উৎপাদন ক্ষমতা বাড়াতে কোম্পানিটির ব্যয় হতে পারে ৯২ কোটি ৫২ লাখ ৯৯ হাজার টাকা। সংশ্লিষ্ট রেগুলেটরদের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এই টাকার যোগান কোম্পানির নিজস্ব তহবিল থেকেই আসবে।








