উৎপাদন বাড়াবে হাইডেলবার্গ সিমেন্ট

প্রচ্ছদ » Uncategorized » উৎপাদন বাড়াবে হাইডেলবার্গ সিমেন্ট

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের হাইডেলবার্গ সিমেন্টের পরিচালনা পর্ষদ উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে কোম্পানিটি ১০ লাখ ৭৫ হাজার টন পিসিসি সিমেন্ট উৎপাদন করছে। এর সঙ্গে আরো ৪ লাখ ৭২ হাজার টন সিমেন্ট উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হাইডেলবার্গ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, উৎপাদন বাড়ানোর জন্য কোম্পানিটি কাঁচপুর প্লান্টে আরেকটি গ্রিন্ডিং মেশিন স্থাপন করবে। যার মূল্য ধরা হয়েছে ৯২ কোটি ৫২ লাখ ৯৯ হাজার টাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরই কোম্পানিটি পরবর্তী কার্যক্রম শুরু করবে। উৎপাদন বাড়ানো সংক্রান্ত যে পরিমাণ অর্থ খরচ হবে তা কোম্পানির নিজস্ব ফান্ড থেকে ব্যয় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০