এইচএফএএমএল ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
প্রচ্ছদ » Uncategorized » এইচএফএএমএল ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদনপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বে-মেয়াদি এইচএফএএমএল ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। আজ অনুষ্ঠিত ৬১৪তম কমিশন সভায় ফান্ডটির অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি জানায়, মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এরমধ্যে ফান্ডটির উদ্যোক্তা অংশ ৫ কোটি টাকা। এছাড়া বাকী ৪৫ কোটি টাকা অন্য সকল বিনিয়োগকারীর জন্য রাখা হয়েছে। ইউনিট বিক্রির মাধ্যমে এ টাকা উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
এ বে-মেয়াদি ফান্ডটি নিয়মিত বিনিয়োগ পরিকল্পনার আওতায় বিনিয়োগকারীদের নিকট ইউনিট বিক্রি করতে পারবে।
ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক এইচএফ এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।








