এইচএফ এএমএল শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
প্রচ্ছদ » Uncategorized » এইচএফ এএমএল শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদনপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নতুন একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন পেয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটির ‘এইচএফ এএমএল শরীয়াহ ইউনিট ফান্ড’ নামে ওই ফান্ড অনুমোদন করেছে।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত কমিশনের ৭৯৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, এই মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ কোটি টাকা। ফান্ডটিতে উদ্যোক্তা এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ২ কোটি ৫০ লাখ টাকার যোগান দেবে। বাকি ২২ কোটি ৫০ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডের ইউনিট বিক্রি করে এই অর্থ সংগ্রহ করা হবে।
আলোচিত ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা।
ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আর এর কাস্টোডিয়ানের দায়িত্বে থাকবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৬ নভেম্বর , ২০২১।








