এইচএসসি ও অন্যান্য পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত

প্রচ্ছদ » Uncategorized » এইচএসসি ও অন্যান্য পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত

anwar islamপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: এইচএসসি, অষ্টম ও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

এইচএসসি, অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি-জেডিসি এবং পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা পিইসির বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা ও মাদরাসা এবং কারিগরি শিক্ষা বিভাগ তারা মোটামুটি আলোচনা করেছে। এইচএসসি বা অন্যান্য পরীক্ষা সেটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করছে। তারা দেখবে, দেখে কুইকলি একটা সিদ্ধান্ত নেবে।’

‘সচিব (প্রাথমিক ও গণশিক্ষা) গতকালও প্রেসে কথা বলেছেন। তবে স্কুল-কলেজ এখনও খোলার মতো সময় হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কিন্তু পরীক্ষার বিষয়ে ওনারা খুব স্ট্রংলি চিন্তা-ভাবনা করছেন, কীভাবে কী করা যায়।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক সমাপনীর বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে- সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘না, এটা আমার নলেজের বাইরে।’

কওমি মাদরাসার পরীক্ষাগুলো নেয়ার অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০