এএফসি এগ্রোর বন্ড অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » এএফসি এগ্রোর বন্ড অনুমোদন

afc-agroপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের ১০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।মঙ্গলবার বিএসইসির ৭১৯তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

সূত্র জানায়, এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, আনসিকিউরড, আনলিস্টেড এবং জিরো কূপন বন্ড।

বন্ডটি ৫ বছরে পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড চলতি মূলধন ও ব্যাংক লোন পরিশোধ করবে।

এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই বন্ডের ট্রাস্টি হিসাবে সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০