একমি ল্যাবরেটরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রচ্ছদ » Uncategorized » একমি ল্যাবরেটরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩ মাসে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭৭ পয়সা।
এদিকে ৬ মাসে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৭৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৬৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে তা ১ টাকা ৯৮ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯১ টাকা ২৮ পয়সা।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ জানুয়ারী , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০