একাদশ নিয়ে মধুর সমস্যায় ইংল্যান্ড

প্রচ্ছদ » রাজনীতি » একাদশ নিয়ে মধুর সমস্যায় ইংল্যান্ড

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল ধরা হচ্ছে ইংল্যান্ডকে। দলে রয়েছেন এক ঝাঁক অলরাউন্ডার। এমন অবস্থায় কাকে রেখে কাকে খেলাবে সেটা নিয়েই মধুর সমস্যায় পড়েছে ইংলিশরা। এরই মধ্যে চোট কাটিয়ে ফিরেছেন লিয়াম লিভিংস্টোন। বাইরে বসে আছেন ফিল সল্টের মতো ক্রিকেটার। এ ছাড়া বেন স্টোকস, মঈন আলীরা তো আছেনই। শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইংল্যান্ড।

এই ম্যাচের আগে একাদশ নিয়ে ধোঁয়াশা রাখলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তিনি বলেছেন, ‘না, এখনও না (একাদশ ঠিক করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে)। তবে আমি মনে করি, আমাদের ভালো ধারণা আছে। আমরা যে পথে যেতে চাই, তার জন্য আমাদের হাতে অনেক বিকল্প আছে। দল নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। আমরা দুর্দান্ত কিছু খেলোয়াড় পেয়েছি। তাই (একাদশ গড়া নিয়ে) ভালোই মাথাব্যথা আছে।’

ইংলিশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (একাদশ গড়া কঠিন)। মধুর সমস্যা আছে। আমি মনে করি, ছেলেরা যারা সাম্প্রতিক সময়ে খুব ভালো পারফর্ম করেছে, কিছু বিশ্বমানের খেলোয়াড় দলে ফিরেছে, কেউ কেউ চোট কাটিয়ে ফিরেছে, সবাই দলে থাকতে চাইবে। দলে ভালো খেলোয়াড় আছে কিন্তু খেলার সুযোগ পাচ্ছে না, তার মানে দল সঠিক পথেই আছে।’

আফগানদের বিপক্ষে বাড়তি বোলার নাকি বাড়তি ব্যাটার নিয়ে খেলবে ইংল্যান্ড তা নিয়েও ধোঁয়াশা রাখলেন বাটলার। তিনি বলেন, ‘আমি মনে করি না যে, আমরা একটি নির্দিষ্ট পথে যাব। টুর্নামেন্ট জুড়ে কৌশল পরিবর্তন হতে পারে। আমার মনে হয় না, আমাদের নির্দিষ্ট একটি ভারসাম্য বজায় রাখতে হবে। আমরা কোথায় খেলছি, প্রতিপক্ষ কে, এসব মাথায় রেখে ভাবনাগুলো পরিবর্তন হতে পারে।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২২ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০