একা নেইমার বনাম পুরো আটলান্টা দল
প্রচ্ছদ » Uncategorized » একা নেইমার বনাম পুরো আটলান্টা দল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: একটি চ্যাম্পিয়ন্স লিগ উপহার দেয়ার জন্যই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন নেইমার ডি সিলভা জুনিয়র। পিএসজিও একই আশায় ২২০ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিয়েছিল ব্রাজিলিয়ান এই সুপার স্টারকে। কিন্তু গত তিন-চার মৌসুমে সেই আশার গুড়ে বালি। দ্বিতীয় রাউন্ড থেকেই বার বার ফিরে যেতে হচ্ছিল পিএসজিকে। সর্বোচ্চ দৌড় ছিল তাদের কোয়ার্টার ফাইনাল।
এবার সেমিফাইনালে ওঠার দারুণ সম্ভাবনা। পিএসজির সামনে সেমিতে ওঠার সুবর্ণ সুযোগ। এই সুযোগকে পুরোপুরি কাজে লাগানোর জন্য পিএসজির এখন প্রধান অস্ত্রই হচ্ছেন নেইমার। বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে সনি টেন টু।
করোনাভাইরাসের এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে আমূল পরিবর্তন। কোয়ার্টার ফাইনাল থেকে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শুধুমাত্র একটি পর্বে। আগের মত আর হোম অ্যান্ড অ্যাওয়ে হচ্ছে না। কোয়ার্টারের আটটি দলের সবাইকে নেয়া হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে।
সেখানেই আজ থেকে শুরু হবে ২৪ আগস্টের মধ্যে শেষ করে দেয়া হবে চ্যাম্পিয়ন্স লিগ। বিশ্বকাপের আদলেই কোয়ার্টার ফাইনাল থেকে ম্যাচগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই মুখোমুখি ফরাসি ক্লাব পিএসজি এবং ইতালিয়ান ক্লাব আটলান্টা।
পিএসজির জন্য আটলান্টা আসলেই সারপ্রাইজ প্যাকেজ। যদিও আজ এমন দুটি দল মুখোমুখি হচ্ছে, যাদের মধ্যে আসলেই খুব একটা পার্থক্য নেই। কিন্তু একা নেইমারই শুধু ব্যতিক্রম। পুরো ম্যাচে তারকা ইমেজ বলুন আর মাঠের পারফরম্যান্স বলুন, নেইমারই সবার চাইতে আলাদা। বলা যায়, আজ রাতে মুখোমুখি নেইমার বনাম আটলান্টা।
পিএসজি থেকে ব্রাজিলিয়ান এই তারকাকে বছরে দেয়া হয় ৩৬ মিলিয়ন ইউরো। প্যারিসের বিখ্যাত পত্রিকা এল ইকুইপে রিপোর্ট করেছে, বোনাস এবং অন্য সব সুযোগ-সুবিধা বাদ দিয়েই বছরে নেইমারকে দেয়া হয় ৩০ মিলিয়ন ইউরো।
পুঁজিবাজার রিপোর্ট-সৃ/ই / ১২ আগস্ট, ২০২০।








