এক্সপ্রেসওয়েতে বাস খাদে পরে নিহত ২০ : মালিকের বিরুদ্ধে মামলা

প্রচ্ছদ » Uncategorized » এক্সপ্রেসওয়েতে বাস খাদে পরে নিহত ২০ : মালিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ২০ জন নিহত হওয়ার ঘটনায় ইমাদ পরিবহনের মালিককে আসামি করে মামলা শিবচর হাইওয়ে থানা পুলিশ।

সোমবার (২০ মার্চ) রাত ২টার দিকে মামলাটি দায়ের করেন শিবচর থানার সার্জেন্ট জয়ন্ত দাস।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাইম মোফাজ্জেলন জানান, ইমাদ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালম সাব্বির হোসেনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। গাড়িতে কোন অতিরিক্ত যাত্রী ছিল কিনা, বেপরোয়া গাড়ি চালানো হয়েছিল এবং ফিটনেস ঠিক আছে কিনা এসব বিষয়ই মামলার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। দুঘর্টনায় চালক ও হেলপার নিহত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়নি।

এর আগে শিবচরে যাত্রীবাহী বাস দুর্ঘটনার সঠিক কারণ জানতে জেলা প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, গতকাল রোববার (১৯ মার্চ) সকালে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় খুলনা থেকে ঢাকা উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়।

পুঁজিবাজার রিপোর্টে – আ/সি – ২০ মার্চ ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০