এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে
চলতি হিসাববছরের প্রথম ৯ মাস অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তবর্তীকালীন ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করে কোম্পানির পরিচালনা পর্ষদ।
আজ সোমবার (২নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানাগেছে।
নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৮৪ পয়সা। আর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৫৩ পয়সা। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২ নবেম্বর , ২০২০।








