এক্সিম ব্যাংকের পর্ষদ সভা ২৬ ডিসেম্বর
প্রচ্ছদ » Uncategorized » এক্সিম ব্যাংকের পর্ষদ সভা ২৬ ডিসেম্বর
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের একটি সভা আগামী ২৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩০ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
এছাড়াও আলোচিত বৈঠকে ৬০০ কোটি টাকার মুদারাবা বন্ড ইস্যুর বিষয় নিয়ে আলোচনা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।








