এজলাসে অবুঝ শিশুদের কান্নায় কাঁদেন বিচারপতিরাও

প্রচ্ছদ » আজকের সংবাদ » এজলাসে অবুঝ শিশুদের কান্নায় কাঁদেন বিচারপতিরাও

bachaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দাম্পত্য কলহের জেরে ডিভোর্স। পরে সন্তানের অধিকার নিয়ে বিরোধ গড়ায় আদালতে। তবে ভুল পথে যাওয়া বাবা-মাকে ফেরালো সন্তানরা। অবুঝ দুই শিশুর কথায় কেঁদেছেন বিচারপতি, আইনজীবী আর সাংবাদিকরাও। এমন বিরল ঘটনা দেশের সর্বোচ্চ আদালতে। আইনজীবীরা বলছেন, এ ঘটনা সংসারে ভাঙন ঠেকাতে নজির হয়ে থাকবে।

বাবা-মা’র বিবাদ মেটাতে দুই সন্তানের এই আকুতি। অবুঝ শিশুদের এমন কান্না ছিলো আদালতের এজলাসেও। এতে চোখ ভিজে যায় আদালতে হাজির থাকা সবার। কাঁদেন বিচারপতিরাও।

এরপর মা বাবা দুই সন্তানকে নিয়ে খাস কামরায় যান দুই বিচারপতি। সেখানেও তৈরি হয় আবেগঘন দৃশ্যের। অবশেষে এই দম্পতি বুঝতে পারেন তারা পরস্পরকে ডিভোর্স দিয়ে ভুল করেছেন। সিদ্ধান্ত নেন সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা একসাথে থাকবেন। আদালত দুই শিশুকে এক সপ্তাহ মা-বাবার আচরণ দেখার দায়িত্ব দেন। তারাই এসে আদালতে জানাবেন মা বাবার সংসার কতটা জোড়া লাগলো।

২০০২ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন এই দম্পতি, কিন্তু গত বছর হঠাৎই ছন্দপতন। মল্লিকা ডিভোর্স দেন তার স্বামীকে। এরপর থেকেই বন্ধ এই দুই শিশুর পড়ালেখা। বাবা মেহেদী হাসান দুই সন্তানকে পাঠিয়ে দেন কুষ্টিয়া ফুপুর বাসায়। আর সন্তানের দাবি প্রতিষ্ঠা করতে হাইকোর্টে এসে শেষ পর্যন্ত পরিবারই ফিরে পেলেন এই দম্পতি। তবে দাম্পত্য কলহ সন্তানকে কতটা অসহায় করে তোলে তা কী বাবা মায়েরা ভাবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০